এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সরকারি নির্দেশনা মেনে বাস চলাচল নিশ্চিত করতে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করছে পুলিশ। বুধবার (০৩ জুন) সকালে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল, আরাপপুর মোড়, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও হামদহ সহ ছয় টি রুটে তল্লাশী চালানো হয়।
এসময় সরকারের নির্ধারিত হারে ভাড়া নেয়া হচ্ছে কিনা তা যাত্রীদের সাথে কথা বলে নিশ্চিত করা হয়। এছাড়াও স্বাস্থ্য বিধি মেনে বাসে যাত্রী উঠানো হয়েছে কিনা তা পরীক্ষা করা হয়। স্থানীয় ও দুরপাল্লার চলাচলকারী বাস থামিয়ে যাত্রী যাচাই করা হয়। এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। এছাড়াও কদ্রীয় বাস টার্মিনাল এলাকার বাসকাউন্টার কর্মরতদের অতিরিক্ত ভাড়া না নেওয়া ও স্বাস্থ্য বিধি মেনে কাজ করার পরামর্শও দেওয়া হয়।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন, গরাঙ্গ পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা বাসমিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব বজায় রাখতে ধারণক্ষমতার অর্ধেক অর্থ্যাৎ দুইটি সিটে একেকজন যাত্রী বহন করা হচ্ছে। একজনের পাশে আরেকজনকে বসতে দেওয়া হচ্ছে না। মুখে মাস্ক না থাকলে কোনো যাত্রীদের আমরা বাসে উঠতে দিচ্ছি না। বাসে ওঠার আগে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে ওঠানোর চেষ্টা করছি।
পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, ভাইরাসের সংক্রমণ রোধ স্বাস্থ্য বিধি মেনে বাস চলাচল নিশ্চিত করতে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন তল্লাশী করছে পুলিশ। এছাড়া সরকারের নির্ধারিত হারে ভাড়া নেয়া হচ্ছে কিনা এটাও নিশ্চিত করা হয়। তিনি বলেন, সরকারের নির্দেশনা মেনে না চললে বাস মালিক ও চালকদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে।