মোঃ মনিরুল ইসলাম নাচোল-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৭৫ পিছ ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাচোল থানার ওসি তদন্ত আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আজ রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নেজামপুর বাজারের প্রায় দেড় কিঃ মিঃ দক্ষিণে চিনিশল্লা নামক স্থান থেকে ১৭৫ পিছ ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করে নাচোল থানা পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন, নাচোল সুখান দিঘী পাড়ার বজলুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৩২),জোনাকীপাড়ার আহসান হাবীব (কনক)এর ছেলে নুরুজ্জামান উজ্জল (২৫) ও নেজামপুর চিনিশল্লা গ্রামের তাসেম আলীর ছেলে তাবারক হোসেন বিশু(৩৫)। গ্রেফতার কৃতদের সোমবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলহাজতে প্রেরন করা হবে বলে ওসি জানান।