crossorigin="anonymous"> May 2020 - Page 8 of 23 - NATV 24

Month: May 2020

মোঃরিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় সরকারি ভাবে চলতি বোরো মৌসুমে দু’টি খাদ্য গুদামে কৃষকদের...
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি: বর্তমান রাজশাহী বিভাগের মধ্যে নওগাঁ জেলা করােনা ভাইরাসে আক্রান্তের হটস্পট পরিণত হয়েছে। জেলায়...
মোমিনুল ইসলাম পাবনা থেকে:  ১৯ মে ২০২০ বেসরকারী উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে সংস্থার চরমিরকামারীকার্যালয় চত্ত্বরে করোনা ভাইরাস সংক্রমন রোধের স্বাস্থ্যবিধি মেনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নিউ এরা ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচিরআওতায় সলিমপুর ইউনিয়নের প্রবীন সদস্যদের মাঝে মাসিক পরিপোষক ভাতা প্রদান করা হয়।  উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা খোন্দকারমাসুদ রানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোমতাজ হোসেন বিশ্বাস ও মুক্তার হোসেন খাঁ সভাপতি ইউনিয়ন প্রবীণকমিটি, সলিমপুর ইউনিয়ন। পরিপোষক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজ সেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রানা তার বক্তব্যে নিউএরা ফাউন্ডেশনের কার্যক্রমের অকুন্ঠ প্রশংসা করেন, তিনি বলেন সরকারের উন্নয়ন কার্যক্রমের সহযোগী সংস্থা হিসাবে নিউ এরাফাউন্ডেশনের উন্নয়ন কার্যক্রম সত্যি প্রশংসার দাবী রাখে, তিনি আরো বলেন বর্তমান সরকার প্রবীনদের সহযোগিতার জন্য বেশ কিছুকর্মসূচি চালিয়ে যাচ্ছে সরকারের পাশাপাশি নিউ এরা ফাউন্ডেশনের মত বেসরকারি সংস্থা এগিয়ে আসলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে ।  তিনি কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন করোনা ভাইরাসের এই অবোরধের সময়ে কর্মহীন অসহায় মানুষ ও প্রতিবন্ধিদের খাদ্য সহায়তা দিয়েনিউ এরা ফাউন্ডেশন যে মানবিক কাজের দায়িত্ব পালন করছেন তার জন্য নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা সাবেকজাতীয় সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস সহ সকল পরিচালক, কর্মকর্তা ও কর্মীবৃন্দকে অসংখ্য ধন্যবাদ । প্রধান অতিথি সমাজ সেবাকর্মকর্তা খোন্দকার মাসুদ রানা আশা ব্যাক্ত করেন করোনা পরবর্তী সময়ে নিউ এরা ফাউন্ডেশনের অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে এলাকারসকল পেশার মানুষ তাদের আর্থিক কর্মকান্ডের চাকা সচল করতে সক্ষম হবে ।  অনুষ্ঠানের সভাপতি উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরস্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার বক্তব্যে বলেন নিউ এরা ফাউন্ডেশন এলাকার অবহেলিত পিছিয়ে পড়া দুস্থ্য ও অসহায় মানুষেরভাগ্যোন্নোয়নের লক্ষ্যে ‘দুটি হাত আর বুদ্ধি দিয়ে গড়বো জীবন গ্রামেই বসে’ এই শ্লোগান সামনে নিয়ে কাজ করে যাচ্ছে । তিনি সম্প্রতিছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমন রোধে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান, মুখে মাস্ক পরা, সাবান পানি দিয়ে মাঝেমাঝেহাত ধোয়া, পরিস্কার পরিচ্ছন্ন থাকা এবং জনসমাগম এড়িয়ে চলার কথা বলেন। বিশেষ করে পরিবারের প্রবীন সদস্যদের প্রতি অধিক যত্নবানহওয়ার কথা বলেন । এই কর্মসূচির আওতায় সলিমপুর ও দুয়ারিয়া ইউনিয়নে ২০০ জন প্রবীন সদস্যকে মাসিক পরিপোষক ভাতা প্রদান করা হয়। আজকেরসংক্ষিপ্ত ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ৪০ জন প্রবীন সদস্যকে প্রধান অতিথির মাধ্যমে প্রত্যেককে ১৫শত টাকা (তিন মাসের ভাতা) প্রদানকরা হয়, সলিমপুর ইউনিয়নে অবশিষ্ট ৬০ জনকে বাড়ি বাড়ি গিয়ে তিনমাসের ভাতার টাকা প্রদান করা হয়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ শাহীন আলম।চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলা সোমবার স্বাস্থ্য বিভাগের এক রিপোর্টে ২ জন করোনা রোগী শনাক্ত হয়।...
আব্দুল্লাহ আল মামুন(যশোর) বেনাপোল প্রতিনিধি:- করোনা ভাইরাসের দুর্যোগকালীন দুস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষের সাহায্যার্থে, শার্শা থেকে...
মোঃরিমন চৌধুরী,নীলফামারী জেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুই শত মানুষের মাঝে নীলফামারীর ডোমারে ইফতার...
মোঃ মনিরুল ইসলাম নাচোল-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চাউল মিল মালিক সমিতির কার্যালয়ের উদ্বোধন শেষে চাল হস্তান্তর...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ গোমস্তাপুর উপজেলায় ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। সোমবার স্বাস্থ্য বিভাগের এক রিপোর্টে ২ জন...