আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি: বর্তমান রাজশাহী বিভাগের মধ্যে নওগাঁ জেলা করােনা ভাইরাসে আক্রান্তের হটস্পট পরিণত হয়েছে। জেলায় প্রতিদিনই বাড়ছে করােনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা। তবুও মানুষরা করােনা ভাইরাস প্রতিরােধের নিয়ম-কানুনগুলাে সঠিক ভাবে পালন করছে না। অনেকটা স্বাভাবিক মনে হচ্ছে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার মানুষদের জীবন যাত্রা।
নওগাঁয় গত ২৪ঘটায় ৮বছরের ১ শিশু, ১ স্কুল শিক্ষার্থী ও ৩জন পুলিশ সদস্যসহ নতুন কর ৬জন করােনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ-মাের্শেদ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে নওগাঁ সদরের ১পুলিশ সদস্য ও ১ স্কুল শিক্ষার্থী, পত্নীতলা থানার ২পুলিশ সদস্য ও ১জন সাধারন মহিলা ও মহাদেবপুর উপজেলার ৮বছরের এক শিশু রয়েছে। শিশুটি তার পরিবারের সদস্যদের মাধ্যমে করােনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। করােনায় আক্রান্ত সবাইকে হােম কােয়ারটিনে রাখা হয়েছে।
এ পর্যন্ত জেলায় ৮৯জন করােনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ১৬জন সুস্থ হয় বাড়ি ফিরেছেন।#