মোঃ এমদাদুল হক বগুড়া প্রতিনিধি : সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মাদ্রাসায় খাদ্য ও উপহার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বহিী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
রবিবার সকালে (৩১ মে) সিনিয়র বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের বিশবাড়িয়া দারুল উলুম বগুড়া এয়াতিম খানায় উপহার তুলে দেন।
মাদ্রাসার প্রাঙ্গনে তিনি ছাত্র এবং শিক্ষক কর্মচারীদের হাতে একটি করে উপহার সামগ্রীর ব্যাগ তুলে দেন। মাদ্রাসা তত্ত্বাবধায়ক বদরুল আলম প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের স্বাগত জানান।
জেলা বিএনপির সাবেক এ সভাপতি বলেন, আমরা এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সর বেগম খালেদা জিয়া এবং বগুড়াবাসীর প্রিয় মানুষ তারেক রহমানের জন্য দোয়া চাইতে। আপনারা দোয়া করবেন যাতে আগামীতে সুস্থ্য হয়ে আপনাদের পাশে আবারও দাঁড়াতে পারে এবং এ দেশের মানুষের মঙ্গলজনক কাজ করে যেতে পারে।
এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক এ্যাডঃ নাজমুল হুদা পপন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান হিমুসহ সংগঠনের অনেক নেতা কর্মী।