এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থী ও মাছ ব্যবসায়ী সহ ২ জন নিহত হয়েছে। বুধবার(২৭ মে) সকাল ৬ টা ও গেল রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো চুয়াডাঙ্গা জেলার দোহাটি গ্রামের মাছ ব্যবসায়ী আকবর আলী (৫৫) ও ঝিনাইদহের হরিণাকুন্ডু দখলপুর গ্রামর মৃত আবু তাহেরের ছেলে ফরিদপুর মেডিকেল কলেজের এববিবিএস ৩য় বর্ষের ছাত্র শামসুজ্জামান দিপু (২১)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, সকালে চুয়াডাঙ্গা থেকে মাছ নিয়ে ঝিনাইদহ শহরে আসার পথে হলিধানী নামক স্থানে গাছের সাথে ধাক্কা লেগে নসিমন উল্টে ঘটনাস্থলেই নিহত হয় মাছ ব্যবসায়ী আকবর আলী। এ ঘটনায় নসিমন চালক আহত হয়। অন্য দিকে গেলরাত ৯ টার দিকে জেলার হরিণাকুন্ডু শহর থেকে মটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে ঘুর্নিঝড় আম্পানে রাস্তার উপর হেলে থাকা গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় শামসুজ্জামান দিপু। পরে তাকর উদ্ধার করে হরিনাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।