হৃদয় হাসান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ একদিকে চালাচ্ছে করোনা ভাইরাস মহামারী আকার অন্যদিকে এসেছে পবিত্র ঈদুল ফিতর। করোনাভাইরাস এর কারণে সারা দেশব্যাপী চলছে লকডাউন এই লক ডাউন এর মধ্যে সব মানুষ রয়েছে হোম কোয়াইনন্টে। হোম কোয়াইনন্টে থাকতে থাকতে মানুষ এক ধরনের বোর হয়ে গেছে। এদিকে ঈদের পরে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করে কিন্তু করোনা ভাইরাসের কারণে দূরে কোথাও যাওয়া সম্ভব হচ্ছে না। তাই যাতে করে মানুষ এলাকাতেই থাকে আরেকটু বিনোদন পায়। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য পূর্বাচল জি কে একাডেমী আয়োজন করেছে একটি ফুটবল ম্যাচ। যেখানে প্রতিদ্বন্দ্বি হয়ে খেলবে বিবাহিত এবং অবিবাহিতপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কালনী বাজার সংলগ্ন পুর্বাচল জিকে একাডেমি আয়োজিত বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ খেলার আয়োজন করা হয়েছে। ফুটবল খেলার আয়োজন করেছেন দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পূর্বাচল জিকে একাডেমির সভাপতি আখতারুজ্জামান আখতারুজ্জামান তার নিজ উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করেন। ফুটবল খেলা শুরু হয় বিকাল ৪ ঘটিকায় খেলার সময় ছিল ৯০ মিনিট এই ৯০ মিনিটের মধ্যে বিবাহিত দল গোল দেয় ২ টি আর অবিবাহিত গোল দেয় ৩ টি ৩/২ গোলে অবিবাহিত দল জয়ী হয়।
ফুটবল খেলা শুরু করার সময় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হৃদয় আহমেদ, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মাসুম মিয়া, কালনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রাকিবুল,রানা,টুকু রাছেল প্রমুখ।
খেলা শুরুর আগে আক্তারুজ্জামান বলেন, আজকে ঈদের পরের দিন আমরা অনেকদিন যাবত হোম কোয়াইনন্টে এ থেকে এক প্রকার বোর হয়ে গেছি তাছাড়া ঈদের মধ্যে একটু বিনোদনের জন্য আমি এই ফুটবল খেলার আয়োজন করেছি তবে ফুটবল খেলা আপনারা যারা উপভোগ করবেন তারা সামাজিক দূরত্ব বজায় রেখে খেলা উপভোগ করবেন। এবং তিনি আরো বলেন আমরা আজকের পর থেকে আবার ঘরে থাকবো। সামাজিক দূরত্ব বজায় রেখে চলব। বিনা কারণে ঘর থেকে বের হবো না। সরকারি আদেশ মেনে চলবো।