মো এমদাদুল হক, বগুড়া প্রতিনিধিঃ নন্দীগ্রাম উপজেলার ৫ নং ইউনিয়নের ৪ নং ওর্য়াডে যুবদল নেতা রুহুল আমীন গরীব অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন। রবিবার (২৩ মে) কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের নিজস্ব অর্থায়নে এসব ঈদসামগ্রী বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। ঈদে উপহার হিসেবে সেমাই এবং চিনি ৫০ জন অসহায় মানুষের মাঝে বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক হাসেম অালী প্রাং, জাকির হোসেন, মিজান হোসেন, অাঃ বাসেদ প্রমুখ।