হৃদয় হাসান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার আধুরিয়া পোড়াবো এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) ভাইয়ের নির্দেশে, ওমর হোসেন এর উদ্যোগে রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা পাভেল মোল্লা ও রাকিবুল হাসান রাকিব এর সার্বিক তত্ত্বাবধানে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।এতে রূপগঞ্জ থানা ছাত্রদলের আরও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন পাভেল মোল্লা, রাকিবুল হাসান রাকিব, হুমায়ুন কবির টিটু, মাহফুজ রহমান মোল্লা, রাশিদুল, মাজারুল, হৃদয়, হাবিবুরঅন্তর, ফয়সাল, শাহাদাত, শান্ত প্রমুখ।
এসময় পাভেল মোল্লা বলেন, রূপগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীরা দলের নির্বাহী কমিটির সদস্য ও রূপগঞ্জ বিএনপির অন্যতম নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে সবসময় মানুষের পাশে ছিল আছে এবং থাকবে। আমরা তার নির্দেশে উপজেলায় কৃষকের ধান কেটে ঘরে পৌছে দিয়েছি, দিচ্ছি। মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখে এবং তাদের পাশে তাদের সেবায় সর্বদা নিয়জিত রয়েছি। আমাদের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।সবাইকে জানাই ঈদ মোবারক