জেলা প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন এনএটিভির জেলা প্রতিনিধি ও বিডি সময়ের নিউজ উপজেলা প্রতিনিধি মোঃ শাহীন আলম।
রবিবার সকালে গোমস্তাপুরের জাহিদনগর,গোপালনগরও পশ্চিম ফাজিলপুর এসব গ্রামের দুস্থ ও অসহায়, পরিবারের মাঝে এসব বিতরণ করেন।
ঈদসামগ্রীর মধ্যে ছিলো, সেমাই, চিনি, পাপড় ও বুন্দিয়া। এবিষয়ে তিনি বলেন, দেশের এই পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের সময়ে তারা যাতে ভালোভাবে ঈদ করতে পারে তাই মানবিক সহায়তা হিসেবে প্রতিবেশী দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এসব ঈদসামগ্রী দেওয়া হয় আগামীতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।
খাদ্যসামগ্রী বিতরণের সময় ২০-২৫ সেকেন্ড ধরে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রেখে অবস্থান করা, অতিপ্রয়োজনীয় কারন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানএবং প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মুখে মাক্স পরে যাওয়ার জন্য বলা হয়।