NATV 24 ডেস্ক : দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার পালিত হবে রমজান। এরপর সোমবার দেশে পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে।
শনিবার পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক বসে। বৈঠক থেকে জানান হয়, শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ঈদুল ফিতর পালিত হবে সোমবার।
সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।