মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়
পৌরসভার করোনায় ক্ষতিগ্রস্থ নি¤œ আয়ের ও গৃহবন্দি কর্মহীন মানুষদের মাঝে
শনিবার সকালে পৌরসভা প্রাঙ্গনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পৌরসভার
প্রতিটি ভ্যান,রিক্সা চালক,চা দোকানদারসহ হতদরিদ্র ৩০০টি পরিবারের মাঝে ১০
কেজি করে চাউল এছাড়াও সাবেক স্বাস্ব্য মন্ত্রী বর্তমান সাংসদ আলহাজ
মোহাম্মদ নাসিমের নিদের্শনা ও ব্যক্তিগত অর্থায়নে ১ কেজি চিনি ও ২ প্যাকেট
সেমাই বিতরণ করেন পৌরমেয়র হাজি নিজাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন
প্যানেল মেযর তাসির উদ্দিন, কমিশনার রোকনুজ্জামান, সোহেল রানা, আবু বক্কর
তাবলু ও অন্যান্য কমিশনারবৃন্দ।