মোঃ আবুল হুসেনঃ মৌলভীবাজার থেকে : কোরআন এর পাখিদের নিয়ে পবিত্র রামাদ্বান উপলক্ষে ক্বেরাত প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত।২৮ শে রমজান শুক্রবার জুম্মার নামাযের পর গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশ এর উদ্দোগেমৌলভীবাজার সদর উপজেলার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের কিছু কুরআনের পাখিদের নিয়ে ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।সাংবাদিক হাফিজ জুবায়ের আহমদ এর পরিচালনায় এসময় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জান, এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ ,যুগ্ন সম্পাদক জামাল আহমদ, সাংঘটনিক সম্পাদক লিমন আহমদ,ক্রীড়া সম্পাদক ফয়েজ উদ্দিন সামছু, তোফায়েল আহমেদ তারেক, সাংবাদিক রিপন আহমদ, শাহ জামিল,প্রমূখ।বিচারকের দায়িত্বে ছিলেন মাওঃ নুর উদ্দিন,হাঃ মাসরুর বিল্লাহ, হাঃ শেখ হাদি, হাঃ জসিম উদ্দিন, মাওঃ আবুল হুসেন সাজু।প্রতিযোগিতা – ১ম স্থান হাঃ সুহান চৌধুরী২য়- হাঃ মুস্তাকিম শিকদার৩য়- মামুনুর রশীদ মিতুন।পরে প্রতিযোগিতা অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীর হাতে লতিফিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে পুরুষ্কার দেওয়া হয়।এবং ট্রাস্টের প্রতিষ্ঠাতা হাঃ রুহুল আমীন এর পক্ষ থেকে সকল বিচারকবৃন্দগন কে উপহার দেওয়া হয়।পরিশেষে প্রতিযোগিতার উদ্দোক্তা শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য আমিরুল ইসলাম সাহেদ এর বক্তব্যের মাধ্যমে অনুষ্টানের কার্যক্রম শেষ করা হয়।