চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃঃ শাহীন আলম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজঃ আমিনুল ইসলাম। শনিবার দুপুরে উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে সাংসদ আমিনুল ইসলামের পক্ষে এসব ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রহনপুর পৌর মেয়র তারিক আহম্মদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরগণ। সংসদ সদস্য আমিনুল ইসলাম তার ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার প্রায় ৫ হাজার ২ শত পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগেও তিনি প্রথম দফায় ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন। এ ছাড়া উপজেলা, রহনপুর পৌর ও কলেজ ছাত্রদল রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ শত ২০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।