মোঃ জহুরুল ইসলাম,কাজিপুর প্রতিনিধি : করোনা ভাইরাসে গোটা
বিশ্ব যখন আতঙ্কিত, গৃহবন্দী হয়ে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া
নি¤œআয়ের মানুষ। চলছে এক ধরনের ঘোষিত-অঘোষিত লকডাউন।
ঠিক তখনই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার করোনা প্রভাবে অসহায়
কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে কাজিপুর
উপজেলার সোনামুখী ইউনিয়নের পরাণপুর গ্রামের সন্তান
সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি , কাজিপুর
চাউল কল মালিক সমিতির সাধারণ স¤পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর
রাজ্জাক। পবিত্র রমজান উপলক্ষে নি¤œআয়ের ১৫৬টি পরিবার ৪র্থ বার পেল
খাদ্যসামগ্রী। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পরাণপুর গ্রামের
বিশিষ্ট চালকল ব্যবসায়ী ও কাজিপুর চাল কল মালিক সমিতির সাধারণ
স¤পাদক আঃ রাজ্জাক এর নিজ অর্থায়নে ১৫৬টি পরিবারের মাঝে খাদ্য
সহায়তা দেন। এ সহায়তার মধ্যে রয়েছে চাল ৫ কেজি, লবণ আধা কেজি,
আলু ১ কেজি, চিনি আধা কেজি, সেমাই ১ প্যাকেট, লাচ্ছা ১
প্যাকেট, ৩৭টি লুঙ্গি ও ২০টি শাড়ি। শনিবার দুপুরে পরানপুর বাজারে
ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। উক্ত
ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচীর শুরুতেই সাবেক সাংসদ সিরাজগঞ্জ-
১(কাজিপুর) প্রকৌশলী তানভীর শাকিল (জয়) মুঠোফোনে কাজিপুরের
মানুষকে ধৈর্য্য ধরে ঘরে অবস্থান করে চলমান করোনা পরিস্থিতি
মোকাবেলা করার আহবান জানান। তিনি আরও জানান, কাজিপুরে
করোনার কারনে ঈদের জামাত মাঠে আদায় না করে মসজিদে সামাজিক
দুরত্ব বজায় রেখে আদায় করার কথা বলেন। তিনি সবাইকে ঈদের অগ্রিম
শুভেচ্ছা জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ:লীগের প্রচার
সম্পাদক উজ্জল কুমার ভৌমিক, সাবেক ইউপি সদস্য আব্দুস
সোবাহান, বিশিষ্ট নাট্যকার, শিক্ষাবিদ ও উপস্থাপক সাজিদ সাজ্জাদ,
বিশিষ্ট ব্যবসায়ী শাহাদৎ হোসেন রাজ, কৃষকলীগ সভাপতি শাহা আলম,
ইসমাঈল হোসেন, ইউসুফ উদ্দিনসহ গ্রামের অন্যান্য গন্যমান্য
ব্যক্তিবর্গ। আঃ রাজ্জাক বলেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি
আমার প্রিয় এলাকার রশিকপুর গ্রামে ৪০টি পরিবার ও পরানপুর গ্রামের
১১৬টি পরিবারের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী দিয়ে রোজার মাসের অভাব
মোচনের। আগামীতে এলাকার সার্বিক উন্নয়ন ও হতদরিদ্র পরিবারের
জন্য আরও বেশি অবদান রাখার চেষ্টা করব। উল্লেখ্য যে আব্দুর রাজ্জাক
এলাকার সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অবদান রেখে যাচ্ছেন।