চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃশাহীন আলম : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রহনপুর পৌর ও রহনপুর কলেজ শাখার আয়োজনে রহনপুর পৌর এলাকায় ইফতার বিতরণ করা হয়েছে ।
বুধবার বিকেলে পৌর এলাকার কলেজ মোড়, নুনগোলা বাসস্ট্যান্ড, ষ্টেশনবাজার, উপজেলার চত্ত্বরসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ, আলমগীর হোসেন, রিপন আলী, সুজন আলী, অহেদুল ইসলাম, কাজল , জাহাঙ্গীর আলী সহ অনেকেই। পৌর এলাকা ৪০০ জনের হাতে ইফতার তুলে দেন ছাত্রদল নেতাকর্মীরা। ইফতার বিতরণ অনুষ্ঠানে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের উপস্থিত হওয়ার কথা থাকলেও দূর্যোগপূর্ন আবহাওয়ার কারনে তারা উপস্থিত হতে পারিনি।