চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভাস্থ দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আই,সি ইউ পুলিশ পরিদর্শক মো.মনিরুল ইসলাম ভুঁইয়া প্রানঘাতি মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিজের জীবনের মায়া ত্যাগ করে দোহাজারীতে গন জমায়েত, সমাজিক দূরত্ব নিশ্চিত করা সহ দোহাজারীর জনপদের মানুষ কে ঘরে বন্দী রাখতে মাঠে ময়দানে কাজ করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তাছাড়া তিনি কর্মহীন হয়ে পড়া অভাব অনটন নিয়ে যাঁরা চাপা ক্ষোভে ভোগছে তাদের খোঁজ খবরও নিচ্ছেন প্রতি মুহুত্বে। সম্পন্ন নিজস্ব অর্থায়নে তার সঙ্গীয়ফোস এ.এস আই মোজাম্মেলকে সাথে নিয়ে দোহাজারীর প্রতিটি ঘরে ঘরে খাবার ও পোঁছে দিচ্ছেন তিনি।
জানা যায়, তিনি গত (১৬ মে) শনিবার বিকালে দোহাজারী পৌরসভা সদর উল্লাপাড়া এলাকায় কয়েকটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, সে সাথে একটি পরিবারের একমাত্র অর্থ যোগান দাতা ৫ কন্যা সন্তানের বাবা সি.এন. জি চালক আহমদ নবী নামের এক ব্যাক্তির অভাব অনটন নিয়ে জীবনযাপন করে আসছে বেশ কিছুদিন ধরে।
এসময় তিনি খবর পেয়ে স্থানীয় একজন সাংবাদিক এর মাধ্যমে তার নিজেস্ব অর্থায়নে সে পরিবারের মাঝে চাল, ডালসহ ইত্যাদি শুঁকনো খাবার পৌঁছে দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাছাড়াও করোনা মোকাবেলার পাশাপাশি তিনি দোহাজারীতে মাদক হাতবদলের স্পটে কড়া নজর রাখছে। ইতিমধ্যে তিনি অনেক মাদক বহনকারী ও মাদক ব্যাবসায়ীকে মাদকসহ হাতে নাতে ধরে জেল হাজতে পাটিয়েছেন বলে জানান স্থানীয়রা।
আরো জানা যায়, তিনি দোহাজারী তদন্ত কেন্দ্রে যোগদান করার পর থেকে দোহাজারীতে আগের তুলানায় অনেক অপরাধ কমে যায়। এ বিষয়ে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, খাবার বিতরণ এটা একটা মানবিক বিষয়।
তবে আইন শৃঙ্খলা নিয়ে তিনি বলেন, আইনের বিষয়ে সকলে সমান অধিকার প্রাপ্তি। আমার কাছে ধনী-গরীব কোন ভেদাভেদ নেই, অপরাধ করলে দলের নেতা কিংবা কোটিপতি কেউ রেহাই পাবে না। অপরাধ করলে সকলস্থরের মানুষকে শাস্তি পেতে হবে।