মোঃ
মনিরুল ইসলাম নাচোল-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ- করোনা ভাইরাস মহামারীতে
চাঁপাইনবাবগঞ্জেরজের নাচোল উপজেলার ১নং কসবা ইউনিয়নে অসহায় গরীব, কর্মহীন
হয়়ে পড়়া প্রথম তালিকাভুক্তদের মাঝে বিনামূল্যে খাদ্য সমগ্রী বিতরণ আজ
সম্পন্নকরা হয়েছে।
আজ
সোমবার বেলা ১১টার দিকে ১নং কসবা ইউনিয়ন পরিষদ চত্বরে মোট ১১৮১ জন অসহায়
গরীব, কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে এ খাদ্য সমগ্রী বিতরণ করেন ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান। খাদ্য
সমগ্রীর মধ্যে ৯০০জন কে ১০কেজি করে চাল, ৯৬ জন কে আলু, ডাল, তেল, লবণ, ৮৫
জন বাচ্চাদের শিশু খাদ্য এবং ইউনিয়ন পরিষদের নিজ অর্থায়নে ১০০জন কে
১০কেজি করে চাল বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন ৯টি ওয়ার্ডে ট্যাগ অফিসার, কসবা ইউনিয়ন পরিষদের সচিবসহ সকল ওয়ার্ডে ইউপি সদস্য বৃন্দ।
করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রভাবের কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, গরীব,অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অছধধিদপ্তরের সহায়তায় এবং নাচোলেের ১ নং কসবা ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক দূরুত্ব বজায় রেখে ৯টি ওয়ার্ডে ১১৮১ জন কর্মহীন মানুষের মাঝে এ খাদ্য সমগ্রী সুষ্ঠভাবে বিতরণ করা হয়।
অন্যদিকে মহামারী করোনা ভাইরাস(কোভিট-১৯)এর প্রভাবে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহতায় আজ থেকে কসবা ইউনিয়ন সহ প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ১০২৫ জন ব্যাক্তির মোবাইলে ২৫০০ করে টাকা দেওয়া শুরু হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান।