চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃশাহীন আলম
চাঁপাইনবাবগঞ্জের
গোমস্তাপুরে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করেছে বিএনপি। বুধবার
সকালে গোমস্তাপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে গোমস্তাপুর বাজার পাড়ায়
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলামের ব্যক্তিগত তহবিল
থেকে কেনা এ চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা
বিএনপির সাধারণ সম্পাদক ও রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, গোমস্তাপুর ইউনিয়ন
বিএনপির সভাপতি প্রভাষক সৈয়দ আনোয়ার হোসেন, বিএনপি নেতা মতিউর রহমান মতি,
ইউপি সদস্য নেজাম উদ্দিন, জেন্টু, যুবদল নেতা পনি, ছাত্রদল নেতা আরিফুল
ইসলাম প্রমূখ। ২৫০ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। এছাড়া
ঈদ উপলক্ষে সাংসদ আমিনুল ইসলাম তিনটি উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার
১০ হাজার পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করবেন বলে বিএনপি নেতা তারিক আহমদ
জানান।