মো:শামিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ঈদুল
ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রোকেয়া বেগম মেমোরিয়াল ট্রাস্টের
উদ্যোগে ১ হাজার হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা
হয়েছে। বুধবার দুপুরে সুন্দরপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে
নয়ালাভাঙা ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের এক হাজার হতদরিদ্র ও দুঃস্থ
পরিবারকে এই সহায়তা দেয়া হয়।
ট্রাস্টের
প্রধান পৃষ্ঠপোষক ও নয়ালাভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হকের
সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী
অফিসার শিমুল আকতার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক
খায়রুল আলম। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি
চিনি, ১ কেজি ছোলা ও একটি সাবান প্রদান করা হয়।