মোঃ মনিরুল ইসলাম-চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ করোনা
ভাইরাস-(কোভিড-১৯) এর প্রভাবে কর্মহীন, অসহায় ও দরিদ্রদের মাঝে এনজিও আশার
পক্ষ থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টুডিয়ামে জেলা প্রশাসন এর ব্যাবস্থাপনায় এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রবিন মিয়া।
(স্বাচিব)
ও চ্যাম্পিয়ন কারাতে-দো একাডেমী বাংলাদেশ এর সভাপতি জনাব ডাঃ মো গোলাম
রাব্বানী। আশা এনজিও এর জেলা (আর এম) কোরবান আলিসহ অন্যান্য কর্মচারী
বৃন্দ।এ সময় আশা এনজিও এর বিভিন্ন কর্মকর্তা জানান,
করোনা ভাইরাস-(কোভিড-১৯) এর প্রভাবে কর্মহীন, অসহায় ও দরিদ্রদের মাঝে ৫কেজি
চাল, ২কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি তেল ও ১কেজি করে লবন সহায়তা প্রদান করা
হয়। আরো জানান, এটি তাদের ২য় পর্যায় এর কার্যক্রম।