মোঃ আহসান হাবীব সিনিয়র স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহিত উর রহমান শান্তর পক্ষে সোমবার ১৯ নং ওয়ার্ডে অসহায়, দুস্থ,দিনমুজুরদের মাঝে ত্রাণ বিতরন করা হয় ।করোনা প্রকোপে সারাদেশের ন্যায় ময়মনসিংহেও লক ডাউন থাকার কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও। হতদরিদ্র লোকদের মুখে ঠিক মতো খাবার জুটছেনা। এইসময় সহযোগিতার হাত বাড়িয়ে এসব লোকদের পাশে দাঁড়িয়েছেন মোহিত ঊর রহমান শান্ত ।বাংলাদেশ আওয়ামীলীগ ১৯ নং ওয়ার্ড ময়মনসিংহ মহানগর শাখারসাধারন সম্পাদক,ইন্জিনিয়ার মোবারক হোসেন কাজল ও শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক,মোফাজ্জল হোসেন সাগর শান্তর পক্ষে সারাদিন ব্যাপী বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করেন। একসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুর রাজ্জাক ঊষান, মোঃ খোরশেদ, রাশেদুল তাজ,আবির আহমেদ সজিব,মামুন প্রমূখ।ত্রাণ বিতরন শেষে মোফাজ্জল হোসেন সাগর সাংবাদিকদের জানান, মানুষ মানুষের জন্য, “” এই প্রত্যয়কে সামনে রেখে ময়মনসিংহ মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক মোহিত ঊর রহমান শান্ত ভাইয়ের নির্দেশনায় আমরা শহরের। বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরন করছি। করোনা ভাইরাসের প্রভাবেব্যক্তিগত উদ্যোগে কর্মহীন দিনমজুর, অসহায়, বয়োবৃদ্ধ,ও নতুন করে বেকার হয়ে। পড়া হতদরিদ্র দের এ সহযোগিতা প্রদান করছি।যেসকল মানুষ করোনা দুর্যোগকালীন সময়ে সহযোগিতা পাবার যোগ্য আমরা আন্তরিকভাবে চেষ্টা তাদের কাছে এই সহায়তা পৌছে দিতে।মানবিক দৃষ্টি নিয়ে আমরা উদ্যোগ গ্রহণ করেছি । এসময় তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনারা নিজ ঘরে থাকুন,অযথা কেউ ঘোরাফেরা করবেন না, নিজের পরিবারের এবং দেশের মানুষকে হুমকির মুখে ঠেলে দেবেননা ।