মোঃ আহসান হাবীব সিনিয়র স্টাফ রিপোর্টার ঃ ”মানুষ মানুষের জন্য, “” এই প্রত্যয়কে সামনে রেখে ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের অন্তর্ভুক্ত শম্ভুগঞ্জ পরিবহন শাখা কমিটির তিনশ জন শ্রমিকের মাঝে জনপ্রতি 50 কেজি করে চাল। বিতরন করেন ময়মনসিংহ শম্ভুগঞ্জ পরিবহণ শাখা কমিটির সভাপতি মো: উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন । রবিবার সকালে ময়মনসিংহ শম্ভুগঞ্জ পরিবহণ শাখা কমিটির উদ্দেগে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয় ।করোনা ভাইরাসের প্রভাবে যখন সমস্ত চালকদের মুখে খাবার জুটছেনা ঠিক সেই সময় সভাপতি উজ্জ্বল ও সম্পাদক তোফাজ্জলের নিজস্ব অর্থায়নে শুম্ভুগঞ্জ পরিবহণ শাখা কমিটির তিনশো জন অসহায় কর্মহীন চালকদের পাশে দাঁড়িয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে সভাপতি উজ্জ্বল আমাদের প্রতিনিধি কে জানান, করোনা মহামারির কারণে সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলাকে ও লকডাউন করার কারণে শত শত শ্রমিক অসহায় হয়ে পড়েছেন ।তাই আমরা ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন দিনমজুর, অসহায়, বয়োবৃদ্ধ,ও নতুন করে বেকার হয়ে। পড়া চালকদের এ সহযোগিতা প্রদান করছি।যেসকল চালক ভাইয়েরা করোনা দুর্যোগকালীন সময়ে সহযোগিতা পাবার যোগ্য আমরা আন্তরিকভাবে চেষ্টা তাদের কাছে এই সহায়তা পৌছে দিতে।মানবিক দৃষ্টি নিয়ে আমরা উদ্যোগ গ্রহণ করেছি । এসময় তিনি পরিবহণ শ্রমিকদের আহ্বান জানিয়ে বলেন আপনারা নিজ ঘরে থাকুন,অযথা কেউ ঘোরাফেরা করবেন না, নিজের পরিবারের এবং দেশের মানুষকে হুমকির মুখে ঠেলে দেবেননা ।