ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান
হাবিব : করোনাভাইরাস পরিস্থিতির কারণে সরকারের সাধারণ মায় ঠাকুরগাঁও জেলা
কারাগার হতে ১৬জন কয়েদীকে মুক্তি দেয়া হয়েছে।
শুক্রবার
বিকালে লঘু সাজাপ্রাপ্ত ১৬জন কয়েদি বন্দিকে ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে
মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা কারাগার কর্তৃপ।
মুক্তি
প্রাপ্তরা হলেন, খাদেমুল ইসলাম (৩৫), মোফাজ্জল হোসেন (৪৫), আল মামুন(২৩),
রবিউল ইসলাম(২৮), সুমন ইসলাম(২০), ফজলুল করিম(২৮), শহিদ আলী(২৮), দিলদার
আলী(৩৮), জয় চন্দ্র(৪০), সৌমিক আহম্মেদ(২৩), সোহেল রানা(২৭), মোমিনুল
ইসলাম(২০), আরিফুল ইসলাম(২৮), ওমর ফারুক(২৮), মোফাজ্জল হোসেন(৪৩), সামুয়েল
রানা(৩৭)।
ঠাকুরগাঁও জেলা
কারাগারের জেল সুপার জাবেদ মেহেদী জানান, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি
আকার ধারণ করায় সাধারণ মা ঘোষণা করে বেশ কিছু কয়েদী মুক্তি দেয়ার সিদ্ধান্ত
নেয় সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে আজ ১৬ জনের
মুক্তি দেওয়া হল।
তিনি
বলেন, মুক্তির তালিকার মধ্যে প্রথম পর্যায়ে ২২ জনের মুক্তির আদেশ আসে। এর
মধ্যে গত কয়েকদিন আগে ৩ জনকে মুক্তি দেয়া হয় এবং আজ শুক্রবার ১৬ জনকে
মুক্তি দেয়া হয়। বাকী ৩ জন অর্থদন্ড দিলেই তাদের মুক্তি দেয়া হবে।
করোনাভাইরাসের
সংক্রমণ রোধে বিভিন্ন পদেেপর কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে
দর্শনার্থীদের সাথে সাাত বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও কারাগারের বাইরে ও
ভেতরে নিয়মিত ভাইরাস নাশক ওষুধ স্প্রে করা হচ্ছে।
উল্লেখ্য,
ঠাকুরগাঁও জেলা কারাগারের ধারণ মতা সবমিলিয়ে ১৬৫ জন হলেও ১৩ জন মহিলা সহ
সেখানে ৩৫৩ জন বন্দি গণনা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপ।