রাকিবুজ্জামান জিহাদ শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:পেট
ব্যাথা ও কাশি নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় শহিদুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের
মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। বৃদ্ধ
পৌর এলাকার কবির গ্রামের মৃত নাদের হোসেনের ছেলে।
শৈলকুপা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ কনক হোসেন জানান,
বৃহস্পতিবার সকালে পেট ব্যাথা নিয়ে বৃদ্ধ শহিদুল ইসলাম ভর্তি হন। সারাদিন
ভালই ছিল, তবে সন্ধার ৬টার দিকে হঠাৎ কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়।
তিনি
আরো জানান, বৃদ্ধের পরিবারের লোকজন তার কাশি ও শ্বাসকষ্টের বিষয়টি লুকিয়ে
ভর্তি করে। করোনা ভাইরাসে তার মৃত্যু হয়েছে কি না সেটি জানার জন্য নমুনা
সংগ্রহ করে যশোর ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে।