মোঃমনিরুলইসলাম নাচোল-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের কারণে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠি কর্মহীন
হয়ে পড়ায় এসেডো মুক্তি প্রকল্প’র উদ্যোগে ও ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ এর
আর্থিক সহায়তায় নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে
খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার
(৭ মে) সর্বশেষ ২’শ ১৮ ক্ষুদ্র নৃগোষ্ঠি মাঝে সামাজিক দূরত্ব বাজয় রেখে
খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করেন নাচোল উপজেলা পরিষদের
চেয়ারম্যান মো. আব্দুল কাদের।
এ
সময় উপস্থিত ছিলেন, এসেডো’র নির্বাহী পরিচালক কৃষিবিদ মো. রবিউল আলম,
সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, আদিবাসী নেতৃবৃন্দ।
এসেডো’র
নির্বাহী পরিচালক মো. রবিউল আলম বলেন, ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ তাদের
প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও বাংলাদেশ ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জের
কর্মকর্তাদের বেতনের অর্থের বিনিময়ে নাচোল উপজেলার ৩০টি গ্রামে সর্বমোট
১২০২ ক্ষুদ্র নৃগোষ্ঠি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হলো।