চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃমোঃ শাীন আলম : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আনসার ও ভিডিপির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নে 300 টি অসহায় আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যর মাঝে ৫ কেজি চাউল ১ কেজি পেঁয়াজ ১ কেজি ডাউল ২ কেজি আলু ১ লিটার তেল ১টি সাবান ও ১টি মাক্স তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম আভি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা। রইছ উদ্দিন গোমস্তাপুর উপজেলা আভি কর্মকর্তা। তপন কুমার বর্মন গোমস্তাপুর উপজেলা প্রশিক্ষক। মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জ আনসার ভিডিপি অফিস। খাদ্য সামগ্রী বিতরণ এরপর তাদের মাঝে করোনা সতর্কতামুলক নির্দেশনা দেওয়া হয়