মোঃ আহসান হাবীব সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কামারখন্দে টিসিবির খাদ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে । বুধবার সকাল ১০ ঘটিকায় কামারখন্দ উপজেলার জামতৈল বাজারে এই খাদ্য সামগ্রী বিক্রয় করা হয় ।
৪ কেজি সয়াবিন তেল, ৩ কেজি চিনি, ৩ কেজি ছোলা, ১ কেজি মসুর ডাল, আধা কেজি খেজুর ৭৬০ টাকা প্যাকেজ করে ৩৩৩ জনের মধ্যে বিক্রয় করা হয় ।
পরবর্তীতে সপ্তাহে তিনদিন বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক খাদ্য সামগ্রী বিক্রয় করা হবে বলে জানান কামারখন্দ টিসিবির পণ্য বিক্রেতারা ।
এসময় উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা টিসিবির ডিলার কামরুল হাসান আমিনুল, আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন প্রমুখ ।