ঠাকুরগাঁও প্রতিনিধি \ করোনাভাইরাসের ফলে কর্মহীন হয়ে পড়া
ঠাকুরগাঁওয়ের অসহায়,গরীব ও দুস্থ এক হাজার পরিবারের মাঝে খাদ্য
সামগ্রী বিতরণ করেছেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন।
বুধবার দুপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের আয়োজনে শহরের স্টেডিয়াম মাঠ
প্রাঙ্গনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল,
আলু সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও অতিরিক্তি জেলা প্রশাসক নূর কুতুবুল
আলম,সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন,রাজশাহী
আঞ্চলিক প্রধান ও শাখা প্রধান মঞ্জুরুল আহসান শাহ,জেলা ক্রীড়া সংস্থা ও
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক লুৎফার রহমান মিঠু প্রমূখ।