এম বুরহান উদ্দীন-ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে চিকিৎসকসহ আরও ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে এই নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ জনে। বুধবার(৬ মে) সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
আক্রান্তরা হলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক জন চিকিৎসক, ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সেবিকাসহ বাকি দু’জন নারায়ণগঞ্জ থেকে এসেছে।
ঝিনাইদহ
সিভিল সার্জন অফিসর করোনা ইউনিটের মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা.
প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
থেকে সকালে ১৫ টি নমুনার ফলাফল আসে। এর মধ্যে চিকিৎসক ও সেবিকাসহ নতুন
চারজনের করোনা পজেটিভ ধরা পড়ছে। আর পুরাতোনদের মধ্যে ২ জনের দেহে
দ্বিতীয়বারের পরিক্ষাতেও করোনা পজেটিভ ফলাফল এসেছে। এ নিয়ে জেলায় মোট করোনা
রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ জন।
তিনি আরও জানান, জেলায় প্রথম একজন করোনা রোগীকে শিশু হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
এদিকে
জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও হাট-বাজাগুলোতে মানা হচ্ছে না
সামাজিক দূরত্বের নির্দেশনা। গাদা-গাদি করে মানুষ কেনা-বেচা করছে।