মোঃ জহুরুল ইসলাম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ করোনা ভাইরাস মহা দুর্যোগে কাজিপুরের
সকল কর্মহীন, অসহায় ও দুঃস্থ মানুষের ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে
খাদ্য সহায়তা পোঁছে দিযয়ে মানুষের পাশে আছি, সবসময় থাকব। সবাইকে ধৈর্য ধরে ঘরে থাকার
অনুরোধ জানিয়ে সিরাজগঞ্জ ১ সংসদীয় আসনের সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় অডিও
বার্তায় আরো বলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব
মোহাম্মদ নাসিম এমপি কাজিপুরের দুঃস্থ মৎস্যজীবীদের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত
মন্ত্রীর সাথে কথা বলে বিশেষভাবে খাদ্য সহায়তার ব্যবস্থা করেছেন। একজন মানুষও অভুক্ত থাকবে না। বুধবার
৬ মে কাজিপুর সদর ইউনিয়নের ১৯৪ মৎস্যজীবী পরিবারের মাঝে বিতরণ কালে উপস্থিত ছিলেন, কাজিপুর
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, ইউপি চেয়ারম্যান
আতিকুর রহমান নান্নু, উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ
সম্পাদক আব্দুল মতিন, সাবেক ছাত্রনেতা আসাদুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।