প্রতিনিধিঃ দেশে যখন করোনা ভাইরাসে জজ্জরিত আর্থিক অভাবে দিন অতিবাহিত করছে দেশের মানুষ। এরই মাঝে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বছরে প্রথম বারের মত কালবৈশাখী ঝড়ের আঘাতে নাজমুল নামে এক যুবক গুরুতর আহত এবং আম ও ধানের ব্যাপক ক্ষতি। আজ মঙ্গলবার ৫ই মে দুপুর দেড়টার দিকে রহনপুর হুজরাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি নাজমুল (২৫)। সে উপজেলার পৌর এলাকার হুজরাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। জানা যায় রহনপুর- ভোলাহাট আঞ্চলিক সড়ক হুজরাপুর নামক স্থানে ঝড়ের আঘাতে একটি দেবদারু গাছ বিদ্যুতের খুঁটির উপর ভেঙে পড়ার সাথে সাথে গাছের আঘাতে একজন গুরুতর আহত হয় এবং খুঁটিটি ভেঙে পড়ে যায়। এতে রাস্তায় জনযাট সৃষ্টি হয় এতে। উপজেলার প্রানকেন্দ্র রহনপুর পৌর এলাকা সাময়িক ভাবে বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিস খবর পেয়ে আহত ব্যাক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রাস্তার জানযট নিরসন করে।