চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃমোঃশাহীন আলম : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে পানিতে ডুবে এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে মহানন্দা নদীর ধইনাঘাটি ঘাটে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই বাকপ্রতিবন্ধী নাম আক্কাস আলী ওরফে জীবন (১৫)। সে গোমস্তাপুর সদর ইউনিয়নের রাজারামপুর গ্রামের আনোয়র হোসেনের ছেলে।
বাকপ্রতিবন্ধীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে নদীতে নৌকা না পেয়ে পায়ে হেঁটে নদী পার হওয়ার চেষ্টা করে। পরে ড্রেজারের নদী খনন জায়গায় গভীর পানিতে সে তলিয়ে যায়। এই সময় নদীতে মাছ ধরতে যাওয়া ছেলেরা চিৎকার করে এলাকাবাসীকে ডেকে আনে। পরবর্তীতে লোকজন অনেক খোঁজাখুঁজির পর বেলা এগারোটার দিকে লাশ খুঁজে পাই।তার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।