EXIF_HDL_ID_1
মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ বিশ্বব্যাপী এক মহা আতঙ্কের নাম করোনাভাইরাস।
সারা বিশ্বের মানুষের মাঝে এখন একটাই আতঙ্কের বিষয় করোনা মহামারি আর এই করোনা
মহামারিকে মোকাবেলা করতে সারা বিশ্বকে আজ হিমসিম খেতে হচ্ছে। করোনার ভয়াবহতা
আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তেমনি করে স্থবির করে রেখেছে সকল কর্মকাণ্ডকে আর এর
প্রভাব পড়েছে সকল পেশার মানুষের উপর তথা নি¤œ আয়ের মানুষের উপর। কাজিপুরে করোনা
মহামারি মোকাবেলায় ও প্রতিরোধে ক্লান্তিলগ্নে করোনা ভাইরাস মোকাবেলায় মানবিক
সহয়তা নিয়ে কাজিপুরে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছে ৯৫ ফাউন্ডেশন ্ধসঢ়;। উক্ত
ত্রাণ বিতরণী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ১৪ দলের মুখ্যপাত্র
বর্তমান সাংসদ ও খাদ্য মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম
কাজিপুরের জনগনকে ধৈর্য্য ধরে ঘরে অবস্থান করে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলা করার
আহবান জানান। তিনি আরও জানান, ত্রাণ সামগ্রী বিতরণে কোনো রকম অনিয়ম সহ্য করা
হবেনা। করোনা নামক প্রাকৃতিক এই বিপর্যয়ে সবাইকে ধৈর্যধারণ করতে হবে। জননেত্রী
শেখ হাসিনার সরকার একজন মানুষকেও না খেয়ে মরতে দেবে না দূর্যোগকালীন সময়ে ত্রাণ
কার্যক্রম অব্যাহত থাকবে এবং কাজিপুরে করোনায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকেই খাবার ও
চিকিৎসার ব্যবস্থা করা হবে। কোন অসহায় মানুষই অভুক্ত থাকবে না। প্রতিটি অসহায় মানুষের
ঘরে ঘরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ ত্রান সামগ্রী পৌছে দিবে। সবাই কে ঐক্য বদ্বভাবে
কাজ করার আহবান জানান। ০৩-০৫-২০২০ রোজ রবিবার ্ধসঢ়;উপজেলা আঃলীগ কার্যালয় চত্ত¦রে ত্রাণ
বিতরণ অনুষ্ঠানে একথাগুলো বলেন। উপজেলা আঃলীগ এর সভাপতি আলহাজ শওকত হোসেনের
সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অত্র ট্রাষ্ট এর সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোজাম্মেল হক বকুল সরকার , পৌর
মেয়র হাজী নিজাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, শাপলা খাতুন, বিভিন্ন
ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ মোঃ একেএম শাহা আলম
মোল্লা,থানা অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান, ফায়ার স্টেশন অফিসার মোঃ ফরিদ উদ্দিন অত্র
সংগঠনের সহসভাপতি সোলেমান সোহাগ, প্রচার সম্পদক বেল্লাল হোসেন,দপ্তর সম্পদক
মোনারুল, অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম তারেক যিনি দের মাস ধরে করোনা প্রতিরোধে
বিভিন্ন সচেতনতা মুলক প্রচার চালিয়ে যাচ্ছেন,সদস্য মিঠু,সিরাজুল,ফারুক,জিন্না মনি
ও উপজেলা আঃলীগের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ। পরে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৯৫
ফাউন্ডেশন কাজিপুরের উদ্যোগে ১০ কেজি করে চাল, আধা কেজি ডাল, আধা কেজি লবন,আধা
কেজি সোলা আধা কেজি মুড়ি,২৫০গ্রাম খেজুর,১কেজি আলু, ২১৭ জন আলেম, ওলামা,
মোয়াজ্জেনদের মাঝে বিতরণ করা হয়। সবশেষে করোনা থেকে মুক্তি চেয়ে মোনাজাতের মাধ্যমে
অনুষ্ঠানটি শেষ হয়। উল্লেখ্য যে উক্ত ফাউন্ডেশনটির সভাপতি প্রকৌশুলী আবু রায়হান, সধারণ
সম্পদক প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান জাকিরের নেতৃত্বে সামাজিক ও শিক্ষা মুলক
কর্মকান্ডে ভুমিকা রেখে যাচ্ছেন ।