গোমস্তাপুর প্রতিনিধি ঃমোঃ শাহিন আলম প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক ও পুলিশ সুপার আব্দুর রাকিব বিপিএম পিপিএম ( বার) এর সার্বিক সহযোগিতায় জেলার বাইরে ধানকাটা শ্রমীক প্রেরণ শুরু করেছে। প্রথম পর্যায়ে চুনাখালি ও শিবগঞ্জ থেকে ২৭৫ জন শ্রমীককে বাইরে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে এবার গোমস্তাপুর উপজেলার ১২৫ জন শ্রমীককে নওগা জেলায় পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। শনিবার সকালে গোমস্তাপুর সোলায়মান মিয়া ডিগ্রি কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আয়োজন এর মাধ্যমে শ্রমিকদের করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি ও ধানকাটা সময়কালে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, গোমস্তাপুর থানা ইনচার্জ জসিম উদ্দিন, তদন্ত ইনচার্জ শামীম ইসলাম, রহনপুর তদন্ত কেন্দ্র ইনচার্জ আব্দুল মালেক ও পুলিশ সদস্য বৃন্দ। সমাবেশ শেষে শ্রমীকদের মাক্স, সাবান ও গামছা তুলে দেওয়া হয়।