মোঃ মনিরুল ইসলাম নাচোল-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল কর্মহীন অতিদরিদ্র ১২০২ আদিবাসী পরিবারের মাঝে চাল সহায়তা প্রদান করা হয়েছে।আজ শনিবার বেলা ১১টায় নাচোল উপজেলা নেজামপুর ইউনিয়নের মুসলিমপুর গালর্স একাডেমীতে এসেডো মুক্তি প্রকল্প এর উদ্যোগে ১২০২ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের (৪৮১৭জন) মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে খাদ্য সহায়তা (চাউল) প্রদান করা হয়েছে। ত্রান বিতরনী অনুষ্ঠানে এসডোর নির্বাহী পরিচলাক রবিউল আলম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রণাথ উরাও। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, আদিবাসী নেতা যতীন হেমরম।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ্সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, একাডেমী সুপারভাইজার ওলিউল্লাহ, মুসলিমপুর গালর্স একাডেমীর প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, এসেডো,র ফাইন্যান্স ম্যানেজার আজাহার আলী, প্রকল্প অফিসার মাহবুব জামান তপন, মিলন হোসেন, আমিনুল ইসলাম, সুমি খাতুন, ডেইজি খাতুনসহ ইউপি সদস্য, মিডিয়াকর্মী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাও এসেডো মুক্তি প্রকল্পের ১২০২ ক্ষুদ্র নৃগোষ্ঠী (সাঁওতাল, উরাও, মুন্ডা, মাহালি, রায়)পরিবারের মাঝে ১০ কেজি করে খাদ্য সহায়তা (চাউল) বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।প্রথমে ব্যাচেন্দা, ঘিওন, কামার জগইল, মারকইলর, হাকরইল ও রাজবাড়ি গ্রামের ২৩৩ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ১০ কেজি করে খাদ্য সহায়তা (চাউল) বিতরন করা হয়। পরবর্তীতে ৯৬৯ পরিবারের মাঝে এসেডো সংস্থার কর্মীকে সাথে নিয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার আগামী ৭ তারিখের মধ্যে চাউল বিতরন সহায়তা সম্পন্ন করবেন। এসেডো’র নির্বাহী পরিচালক রবিউল আলম জানান, করোনা লকডাউন সংকটকালীন সময়ে এসেডো-রাজশাহী ও ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ এর যৌথ অর্থায়নে রাজশাহী জেলার তানোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায়“ফাইটিং ফোরসড লেবার উইথ আদিবাসি এন্ড দালিত কমিউনিটিস ইন সাউথ এশিয়া (মুক্তি) প্রজেক্ট”এর মোট ২০৫৯ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মোট ৮২২৪ জনগনের সহিত ২০১৯ সাল হতে কার্যক্রম পরিচালনা করে আসছে।