এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প। ঝিনাইদহ বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকের ভিতর থেকে এই মাদক উদ্ধার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
ঝিনাইদহ র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে একটি বালু ভর্তি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটির ভিতর বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় দুজন মাদক ব্যাবসায়ী কে আটক করা হয়। ট্রাকটি চুয়াডাঙ্গা থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে যাবার সময় আটক করা হয়।
আটককৃত ২ জন মাদক ব্যবসায়ীর একজন আঃ রানা মন্ডল (২৫) রাজবাড়ি জেলার সোনাকান্দর এলাকার আঃ মাজেদ মন্ডল এর ছেলে ও অপর ব্যাবসায়ী মোঃ মন্নু ব্যাপারী (২৭) একই জেলার ধনচী এলাকার মৃত আকরাম ব্যাপারী ছেলে।