মোঃ আহসান হাবীব ঃময়মনসিংহে করোনা ভাইরাসের প্রকোপের ফলে লকডাউনে কর্মহীন হয়ে পরা অসহায়,নিম্নবিত্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।ময়মনসিংহ
সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু’র নিজস্ব অর্থায়নে এসব খাদ্য
সামগ্রী অসহায়দের হাতে হাতে পৌঁছে দিচ্ছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের
অন্যতম পরিশ্রমী ছাত্রনেতা-এস এম নাসির উদ্দিন হীরা। সোমবার
(২৭ এপ্রিল) নগরীর বিভিন্ন স্থানে শতাধিক মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী
বিতরণ করা হয়।।এসময় ছাত্রলীগ নেতা হীরার কাছে জানতে চাইলে তিনি সংবাদ
দিনরাত এরপ্রতিনিধি কে জানান,- ময়মনসিংহ নগরীর একটি
মানুষও না খেয়ে থাকবে না বলেই শপথ নিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের
জননন্দিত মেয়র জননেতা জনাব-মোঃ ইকরামুল হক টিটু ,তারই ধারাবাহিকতায় তিনি
ময়মনসিংহ নগরীর প্রতিটি এলাকায় নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী উপহার হিসেবে
বিতরণ করে আসছেন।। তিনি এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি পরিবারের মাঝে এ উপহার
বিতরণ করেছেন।সেজন্য আমরা “টিটু” ভাইয়ের নিজস্ব অর্থায়নে দেওয়া খাদ্য
সামগ্রী এই করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা অসহায় নিম্নবিত্ত মানুষের
মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করছি।।
উল্লখ্য
প্রকাশ থাকে যে ,ময়মনসিংহ সিটি। কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু সিটি
কর্পোরেশন ও নিজ উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ বিতরণ করে
চলছে। ময়মনসিংহ লকডাউনে থাকায় ময়মনসিংহ সিটির হাজার হাজার অসহায়, দিন মজুর,
কর্মহীন, দিন এনে দিন খাওয়া মানুষদের পাশে সামান্য সহযোগীতার প্রয়াস
হিসাবে মেয়র টিটু ধারাবাহিকভাবে এই খাদ্য সামগ্রী বিতরন করে যাচ্ছেন
প্রাপ্ত তথ্যে জানা গেছে, নগরীর জুবিলী কোয়ার্টার ও প্রেসক্লাব ও
প্রেসক্লাব কেন্টিনের শ্রমিক, কৃষ্টপুর আদর্শ
কলোনী, কৃষ্টপুর মালঞ্চ কলোনী, কাটাখালি সাহেব কোয়ার্টার, পাল পাড়া সমবায়
সমিতি, নরসুন্দা, ভৈরব রেল লাইন, সিএনজি শ্রমিক এবং ডেকোরেটরী কারিগর
শমিকসহ প্রায় বিশ হাজার অসহায় পরিবারের মাঝে। এই খাদ্য সহায়তা বিতরণ
করা হয়। সরকারি নির্দেশনা মতে, সামাজিক দুরূত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে এসব
সামগ্রী । বিতরন করা হচ্ছে ।