সামসুজ্জামান সুমন স্টফ রিপোর্টার রংপুরঃ রংপুরের বদরগন্জ
উপজেলার ৮০ বছরের একজন বৃদ্ধ করোনা ভাইরাস থেকে সু্স্হ হয়ে বাসায়
ফিরলেন। আজ বাংলাদেশে করোনা থেকে সুস্হ হয়েছে ১৫০ জন।
তেমনি একজন রংপুর বদরগঞ্জে মোসলেম উদ্দিন(৮০) রংপুর ডেডিকেটেড
করোনা ইউনিট দ্বিতীয় জনের মত সুস্হ হয়েছে।
চিকিৎসক জানায় গত কয়েক দিন আগে সে জ্বর নিয়ে রংপুর সরকারি
মেডিকেল এ ভর্তি হন। এবং রংপুর ডেডিকেটেড করোনা ইউনিটের ডাঃ
নুরুন্নবী ও আর এম চিকিৎসাধীন ছিলেন। মোসলেম উদ্দিন জানান আমি
গত মাসের ৩১ তারিখে আমরা ৫ জন ঢাকা থেকে বাসার দিকে আসতে
থাকি। অতঃপর আমার শরীরে জ্বর আসে তাই আমাকে রংপুর মর্ডাণে আমার
জামাইয়ের বাসা রাখেন। ওখানে থাকা কালে প্রাথমিক চিকিৎসা চালালে
একটুও সুস্হ হলে আমাকে রংপুর সরকারি মেডিকেল এ ভর্তি করানো হয়।
এমনকি আমার নমুনা ঢাকায় পাঠানো হয়। ঔখান থেকে রিপোর্ট আসলে
আমাকে রংপুর ডেডিকেটেড করোনা ইউনিটে পাঠানো হয়। আরো জানান
করোনা আক্রান্ত কালে আমি কোন প্রকার অসুস্থতাবোধ করি নি।