এম বুরহান উদ্দীন-ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের
মহেশপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দশম শ্রেণীর ইমন হোসেন নামের এক
স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার নাটিমা গ্রামের আক্তারুল ইসলামের
ছেলে।রোববার(২৬এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী
জানায়, ইমন নাটিমা কুড়িপোল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।
রোববার দুপুরে সে মাঠে ঘাস কাটতে গেলে বজ্রপাতে নিহত হয়। তার মৃত্যুতে
নাটিমা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মোর্শেদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।