এম বুরহান উদ্দীন-ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে
আরও ৮ জনের করোনা পজেটিভ এসেছে। ১৫ টি নমুনা পরীক্ষার মধ্যে এ ৮ জনের
করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।
এই নিয়ে জেলায় ১০ জন করোনা রোগী শনাক্ত হলো। রোববার(২৬এপ্রিল) সকালে তিনি এ তথ্য জানান।
এরমধ্যে ঝিনাইদহ সদরে ৩ জন, কালীগঞ্জে ২ জন, কোটচাঁদপুরে ১ জন, শৈলকুপায় ১ জন ও মহেশপুরে ১ জন আক্রান্ত হয়েছেন।
ঝিনাইদহ
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় থেকে ১৫ টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ৮ জন
করোনা পজেটিভ এসেছে। বাকি ৭টি নেগেটিভ এসেছে।
এ
নিয়ে গত দুই দিনের রিপোর্টে ঝিনাইদহ জেলা মোট ১০ জন করোনা আক্রান্ত রোগী
শনাক্ত হয়েছে। ঝিনাইদহ সদরে ৪ জন, কালীগঞ্জে ৩ জন, শৈলকুপায় ১ জন,
কোটচাঁদপুরে ১ জন ও মহেশপুরে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।