মোঃ আবুল হোসেনঃ- মৌলভীবাজার থেকে।জেলা
প্রশাসনে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সধারী
হোটেল/রেস্তোরাঁ/মিষ্টির দোকান বিশেষ ব্যবস্থা গ্রহণপূর্বক সীমিত আকারে
ইফতার বিক্রয়ের অনুমতি দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের ব্যবসা বাণিজ্য শাখায়
আজ থেকে শুরু করে আগামী ৩ দিন দুপুর ২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
যেসব নিয়ম মানতে হবেঃ১. লাইসেন্সধারী প্রতিষ্ঠান হতে হবে এবং তা হালনাগাদ করা থাকতে হবে।২.ভোক্তাদের বসে খাওয়ার কোন ব্যবস্থা রাখা যাবে না। শুধু পার্সেল সার্ভিস /Take Away ব্যবস্থা করা যাবে। ৩.
প্রতিষ্ঠান/দোকানের সকলকে ব্যক্তিগত সুরক্ষা পোশাক থাকতে হবে।
মাস্ক/গ্লাভস/ক্যাপ/সুরক্ষা পোশাক সকল কর্মচারীদের কমপক্ষে ২ সেট মালিকপক্ষ
হতে সরবরাহ করতে হবে এবং কর্মচারীদের এসবের ব্যবহার নিশ্চিত করতে হবে।৪. ৩ ফুট দূরত্বে মার্কিং করতে হবে এবং বিক্রয়ের সময় এই দূরত্ব নিশ্চিত করবেন। মালিকপক্ষ হতে নিজ দায়িত্বে ব্যবস্থা গ্রহণ করবেন।৫.
দোকান দুপুর ২টা হতে ইফতারের ১৫ মিনিট পূর্ব পর্যন্ত খোলা রাখা যাবে।
খাদ্যদ্রব্য প্রস্তুত সহ আনুষাঙ্গিক ও প্রস্তুতিমূলক কাজের জন্য
কর্মচারীরা ২টার পূর্বে আসতে পারবেন এবং তাঁরা দোকান/প্রতিষ্ঠান বন্ধ রেখে
ভেতরে কাজ করবেন। নির্দিষ্ট সময়ের বাইরে ক্রয়-বিক্রয় করা যাবে না।৬. রাস্তার বা ফুটপাথের উপর কিংবা কোন খোলা স্থানে কোন কিছু রান্না করা যাবে না।৭.
খাদ্যে ক্ষতিকর রং, অস্বাস্থ্যকর তেল/উপাদান ইত্যাদি ভেজাল ব্যবহার করা
যাবে না।খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিপণনে আবশ্যিক ভাবে স্বাস্থ্যবিধি ও
পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।৮. দ্রব্যমূল্য বৃদ্ধি করা যাবে না।৯. সামাজিক দূরত্ব নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে। ১০. জেলা প্রশাসন প্রদত্ত নিয়মাবলি অনুসরণ করতে হবে।
উপরের নিয়মাবলির কোন ব্যত্যয় ঘটলে যে কোন মুহুর্তে অনুমতি বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।