শৈলকুপা (ঝিনাইদহ) থেকে, রাকিবুজ্জামান জিহাদ : ঝিনাইদহের শৈলকুপায় ত্রাণ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার পৌর এলাকার হাজামপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, পৌর এলাকার হাজামপাড়া গ্রামের বিএনপি নেতা ও সামাজিক মাতব্বর নবজেল এবং তার প্রতিপক্ষ মজিদ বৃহস্পতিবার ত্রাণ বিতরণ করেন। মজিদের কর্মী সমর্থকদের অভিযোগ নবজেল দরিদ্রদের ত্রাণ না দিয়ে স্বজনপ্রীতি করে সামাজিক কর্মী সমর্থকদের মধ্যে বিতরণ করে। এ নিয়ে মজিদ ও নবজেল পক্ষের মধ্যে শুক্রবার দুপুরে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে
আহত হয়, ঐ গ্রামের জামালবিশ্বাস, জসিম শেখ, কামাল উদ্দিন, সোহেল বিশ্বাস,
আবজাল বিশ্বাস, বাচ্চু শেখ, মুক্তার হোসেন, জামাল শেখ, রিপন, বাচ্চু ও
বেগমসহ ১৫জন। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় জামাল বিশ্বাসকে ঝিনাইদহ সদর
হাসপাতালে রের্ফাড করা হয়েছে। বাকীরা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসাধীন রয়েছে।
এ
ঘটনার বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, হাজামপাড়া
গ্রামের বিএনপি সমর্থিত দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি
স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।