মোঃ আবুল হোসেনঃ- -মৌলভীবাজার সদর প্রতিনিধি।মৌলভীবাজার
সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নে দ্বিতীয় বারের মতো গোরারাই গ্রামে
করুনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অসহায় হয়ে পড়া দিন মজুর শতাধিক
কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।
২৪ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর গোরারাই মুন্সিবাড়িতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করার হয় ।ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম কালে উপস্থিত ছিলেন , গোরারাই জামে মসজিদের কোষাধ্যক্ষ ইসমাইল মিয়া,লন্ডন প্রবাসী দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী, সাংবাদিক জুবায়ের আহমেদ, খালেদ মিয়া,আঙ্গুর মিয়া, জাহাঙ্গীর মিয়া,মোঃ -আবুল কালাম,আ:-আলীম অপু,নায়িম আহমেদ প্রমুখ।