মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃসিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়ন
যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম সুমন থানায় মিথ্যা জিডি ও দুটি অনলাইন নিউজ পোর্টালে
প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে। ২৩ এপ্রিল বৃহ¯পতিবার বিকাল ৪ঘটিকায়
কাজিপুর পর্যটন এলাকায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ১৯ এপ্রিল যমুনা টাইমস ও রংপুরের
কন্ঠ নামের দুটি অনলাইন নিউজ পোর্টালে ্য়ঁড়ঃ;কাজিপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতির নেতৃত্বে বাড়িতে
হামলা থানায় অভিযোগ দার্য়েয়ঁড়ঃ; শিরোনামে প্রকাশিত মিথ্যা, বাবানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও
নিন্দা জানাচ্ছি। সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম সুমন আরো বলেন, এলাকার কতিপয় ব্যক্তি দল ও আমাকে
জড়িয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদ প্রকাশ ও
থানায় জিডি করে। তিনি জোর দাবি জানিয়ে বলেন, আমি ষড়যন্তের শিকার, কোনো ভাবেই এ ঘটনার
সাথে জড়িত না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আক্তারুজ্জামান
মিল্টন তালুকদার, সাধারণ স¤পাদক আব্দুল মালেক, যুবলীগ সাধারণ স¤পাদক শাহীন আলম, ছাত্রলীগ
সভাপতি হাসানুজ্জামান অনিক, সাধারণ স¤পাদক কামরুল হাসান, কৃষক লীগ সভাপতি সুবাত আলী
মন্ডল, সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম চাকলাদার ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহুরুল ইসলাম তালুকদার।