মোঃ আহসান হাবীবঃ ময়মনসিংহে 13 নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেনের এর উদ্দেগে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয় । ময়মনসিংহ লকডাউনে থাকায় ময়মনসিংহ সিটির 13 নং ওয়ার্ডের শত শত অসহায়, দিন মজুর, কর্মহীন, দিন এনে দিন খাওয়া মানুষদের পাশে সামান্য সহযোগীতার প্রয়াস হিসাবে কাউন্সিলর দেলোয়ার হোসেন ধারাবাহিকভাবে এই খাদ্য সহায়তা বিতরণ করছেন।মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ের সামনে দুইশত চোয়াল্লিশ জন , কর্মহীন, অসহায় মানুষদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।সরেজমিনে জানা যায় সরকারি নির্দেশনা মতে, সামাজিক দুরত্ব বজায় রেখে সুষ্ট পরিবেশে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার দেয়া উপহার সামগ্রী তার নিজ ওয়ার্ডের হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে নিয়মিত খাদ্য সহায়তা পৌছে দিয়ে আসছেন তিনি আরো বলেন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে তিনি কর্মহীন দিনমজুর, অসহায়, বয়োবৃদ্ধ, কর্মহীন, প্রতিবন্ধী ও নতুন করে বেকার হয়ে পড়াদের ঘরে ঘরে খাদ্য সামগী পৌঁছে দিতে তার ওয়ার্ডে কার্যক্রম চলমান রয়েছে। যেসকল ব্যক্তি করোনা দুর্যোগকালীন সময়ে সহযোগিতা পাবার যোগ্য আমরা আন্তরিকভাবে চেষ্টা তাদের কাছে কিংবা ঘরে এই সহায়তা পৌছে দিতে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, দেশের একজন মানুষও অনাহারে থাকবেনা এবং না খেয়ে কষ্ট করবেনা। মানবিক দৃষ্টি নিয়ে প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই আলো কে আমার ওয়ার্ডের একজন লোকও না খেয়ে থাকবেনা। এই খাদ্য সহায়তা কোন প্রাপ্য নয়। এই খাদ্য হলো প্রধানমন্ত্রীর মানবতা আর সহযোগীতা। প্রধানমন্ত্রীর কাছ থেকে যে সহায়তা আসবে আপনারা ঘরে বসেই তার পাবেন। আপনারা নিজ ঘরে থাকুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কার্যক্রমকে সহযোগিতা করুন। খাদ্য সহায়তা বা অযথা কেউ ঘোরাফেরা করবেন না, নিজের পরিবারের এবং দেশের মানুষকে হুমকির মুখে ঠেলে দেবেন না।উল্লখ্ থাকে যে এর আগে তিনি নিজ উদ্দেগে চারহাজার কেজি খাদ্য সামগ্রী বিতরন করেন।।