মোঃ মনিরুল ইসলাম নাচোল-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পূর্ব শত্রুতার জেরে এক কিট-নাশক ব্যবসায়ীকে হত্যা করেছে দূবৃত্তরা বলে ধারনা করছে মৃতের স্ত্রী ঝর্না বেগম। মৃত ব্যক্তি নাচোল উপজেলার আন্ধারাইল গ্রামের ফাইজউদ্দিনের ছেলে আবুল কাশেম (৪৫)।
মৃত ব্যক্তির স্ত্রী ঝর্না বেগম জানায় গত মঙ্গলবার রাতে আমার স্বামী বাসায় এশারের নামাজ পড়ে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আন্ধারাইল মোড়ে নিজের কিট-নাশক ও সারের দোকান দেখার উদ্যোশে বেরিয়ে যায়। দোকান থেকে রাতে আর বাড়ি না ফিরলে আমরা বুধবার ভোরে খোঁজাখুজি শুরু করে।
আজ
বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে পশ্চিম লক্ষণ পুর গ্রামের হাসেন আলী
আন্ধরাইল-দরবেশপুর মৌজার সীমান্তে তার জমির ধান ক্ষেত যায়। সেখানে সে আবুল
কাশেমের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন
খবর পেয়ে পুলিশকে অবহিত করলে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ
উদ্ধার করে। এ-রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে
বলে ওসি (তদন্ত) আব্দুল হান্নান জানান।
মৃত ব্যক্তির চাচা মেম্বার আব্দুল গাফফার জানান, পূর্ব শত্রুতার জেরে আবুল কাশেম কে হত্যা করা হয়েছে বলেও ধারনা করছে।ঘটনার
সাথে জড়িত সন্দেহে পুলিশ হাবিব আলী ও বকুল নামের দুই ব্যাক্তিকে জিজ্ঞাসা
বাদের জন্য আটক করেছে। এ ঘটনায় গোমস্তাপুর সার্কেল এএসপি জাহিদুর রহমান
ঘটনাস্থল পরিদর্শন করেছেন।