মোঃ মনিরুল ইসলাম নাচোল-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে করোনা ভাইরাসের কারনে পৌরসভার অনেক গরীব, দিনমুজুর,ভ্যানচালক, মুদি দোকানদার, দু:স্থ লোকসহ নানা পেশা জীবির মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেক মধ্যবিত্ত পরিবার সহ অসহায় কর্মহীন মানুষের এই দু:সময়ে তাদের পাশে এগিয়ে এসেছেন নাচোল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এবং ক্লিন ইমেজের তরুন নেতা রয়েল বিশ্বাস। সম্প্রতি করোনাভাইরাস প্রতিরোধে নাচোল পৌরসভার প্রায় পাঁচ হাজার গরীব অসহায়, কর্মহীন পরিবারের মাঝে নিজ উদ্যোগে ত্রান সামগ্রি হিসাবে ৬৪মন গম,১০০কেজি ডাল,সাড়ে ১১মন আলু বিতরণ করেছেন।
এছাড়াও তরুন এই নেতা জেলা পরিষদের সদস্য হিসাবে(জেলা
পরিষদের অর্থায়নে) নাচোল পৌরসভার দু:স্থ পরিবারের মাঝে ৪মন চাল প্রতি জনের
মাঝে ৫কেজি করে,৩২ কেজি আটা এবং ১৬কেজি ডাল বিতরণ সহ আর্থিক অনুদান অব্যাহত
রেখেছেন।
নাচোল পৌর সভার ছোট্র মুদি দোকান ব্যবসায়ী আলতাব জানান,করোনা
ভাইরাসের কারনে আমি দোকান বন্ধ রেখেছি। যার কারনে আমার পরিবারে অভাব দেখা
দিয়েছে। গত বুধবার হঠাৎ রাঁতের আঁধারে আমার বাসায় হাজির জেলা পরিষদের সদস্য
রয়েল বিশ্বাস। তিনি আমাকে সেই রাতে ১০কেজি গমের আটা,১কেজি চাল,১কেজি আলু ও
ডাল তুলে দেন।
তিনি আরো জানান,আগামী নাচোল পৌরসভার উন্নয়নে এই রকম জনদরদী নেতা হিসাবে রয়েল বিশ্বাসের বিকল্প নেই।
দেওপাড়া
এলাকার পারুল নামের এক অসহায় গরীব মহিলা জানান,রয়েল বিশ্বাস আমার পরিবারে
ত্রান সামগ্রি হিসাবে ৫কেজি চাল,১কেজি ডাল, ২কেজি আটা বিতরণ করেছেন। এই
করুন সময়ে তাঁর সহযোগিতা পেয়ে আমরা খুব খুশি।
পৌর এলাকার মুজিবর রহমান
নামের এক ব্যক্তি জানান,মানুষের দু:সময়ে যারা পাশে থাকেন তারাই প্রকৃত
নেতা। আগামী পৌরসভার উন্নায়নে রয়েল বিশ্বাসের বিকল্প নেই।
এ বিষয়ে নাচোল
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য
রয়েল বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি চাঁপাই প্রতিদিন কে জানান,নাচোল
উপজেলার কোনো কর্মহীন ও দরিদ্র মানুষ না খেয়ে মরবে না। নাচোল পৌরসভার গরীব
অসহায়, কর্মহীন, ভ্যান চালকের পাশে আমি আছি,তাদের জীবন মান উন্নয়নে যা করা
দরকার আমি তা করব। জননেত্রী শেখ হাসিনার পথ অনুসরন করে করোনাভাইরাসকে
শান্তিপূর্ণভাবে মোকাবেলা করে আমরা সফলকাম হব, ইনশাআল্লাহ।
তিনি আরো জানান, শুধু ভোটের জন্য নয়, নাচোল পৌরসভার সকল মানুষের উন্নয়নে দল মত নির্বিশেষে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।