বাংলাদেশের জনগণ, সময় থাকতে হওরে সচেতন। বিশ্বব্যাপী এই করোনা’য়, মৃত্যুর পথে লক্ষ জন। দেশে দেশে লাশের সারি, চলে যাচ্ছে আপনজন।। অকারনে রাস্তাঘাটে ঘুরাঘুরি ছেড়ে দাও, সামাজিক দূরত্ব রেখে নিরাপদে বাড়ি যাও। তোমার সাথে আসতে পারে করোনার এই আগ্রাসন।। বাড়ছে রোগী মৃত্যুমিছিল অবহেলার কারণে। বেসামাল এই বর্বর জাতি ভয়ভীতি নেই মরণে। ধৈর্য ধরো আর কয়টা দিন আসবে স্বাভাবিক জীবন।। নিরাপদে ঘরে থাকুন, বাংলাদেশের জনগণ। ডাক্তার,নার্স,পুলিশ,সেনা বাইরে আছে সারাক্ষণ। আপদে-বিপদে তারা জনগণের আপনজন।। নিজের জীবন বাঁচাও বন্ধু বাঁচাও তোমার পরিবার। ব্যবসা চাকরি বন্ধ আছে, বাইরে যাওয়ার কি দরকার? পরিবারের সদস্যদের সঙ্গে থাকো সারাক্ষণ।