মোঃ আবুল হোসেন – মৌলভীবাজার থেকে। : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে শেরপুর,সরকারবাজার,লামুয়া বাজার,কাটারাই,গোরারাই বাজার,মনুমুখ বাজার,সহ শেরপুর পুলিশ ফাঁড়ির অর্ন্তগত প্রতিটি বাজারে মহড়া প্রদান করে শেরপুর পুলিশ ফাঁড়ি । আজ শনিবার বিকাল তিন ঘটিকায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব্বির আহসানের নেতৃত্বে বিভিন্ন এলাকায় বাজারে সতর্কতামুলক হ্যান্ড মাইকিং করা হয়।
জন
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাব্বির আহসান বলেন – স্বাস্থ্য বিধি মেনে
চলা, সরকারী বিধি নিষেধ মেনে চলা, পথচারী-চালক ও যাত্রীদের সামাজিক
দূরত্ত্ব বজায় রেখে চলাচল, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার
সামগ্রীর ব্যবহার সম্পর্কে ধারণা ও অতিপ্রয়োজন ছাড়া বাসা/বাড়ী থেকে বের না
হয়ে বাসা/বাড়িতে অবস্থান করার ব্যাপারে সতর্ক করা হয়।
এসময়
শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই মোসাহিদ কামাল,বায়োজিদ হোসেন সহ পুলিশ সদস্যরা
উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক রিপন আহমেদ,কয়েছ মিয়া,আলামিন
কবির সোহাগ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি/সেক্রেটারী বৃন্দ উপস্থিত
থেকে পুলিশ প্রশাসন কে সহযোগিতা করেন।